7 days Translate
Translation is not possible.
হাদীসে আদর্শ পুরুষের চারটি গুণ তুলে ধরা হয়েছে:
(১) তাকওয়া বা আল্লাহভীতি;
(২) উত্তম চরিত্র;
(৩) জবান নিয়ন্ত্রণ;
(৪) লজ্জাস্থানের হেফাযত।
কেউ যদি নিজের মাঝে এই চারটি গুণ গড়ে তুলতে পারে, তাহলে আল্লাহর ইচ্ছায় সে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে। তার দ্বারা দেশ ও সমাজ উপকৃত হবে। আবাল বৃদ্ধবনিতা সকলে উত্তম চরিত্রের অধিকারী হলে এবং সবাই তাকওয়ার গুণে গুণান্বিত হলে তাদের দ্বারা অন্যরা নির্যাতিত হবে না। সবাই শান্তি ও নিরাপত্তা লাভ করবে। আর এই মানুষগুলোর চূড়ান্ত গন্তব্য হবে জান্নাত ইন শা আল্লাহ।
অপরদিকে এই চারের অনুপস্থিতি এই পৃথিবীকেই জাহান্নামে পরিণত করতে সক্ষম, যা আমরা ইতিমধ্যে অনুভব করতে পারছি।
বই: মুহসিনীন - উত্তম পুরুষদের পাঠশালায়
Inbaat Publication
#ishmumsbookcut
Send as a message
Share on my page
Share in the group